তিতাসে কাবাডি প্রতিযোগিতার শুভ উদ্বোধন

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে কুমিল্লার তিতাস উপজেলায় কাবাডি প্রতিযোগিতার শুভ উদ্ধোধন করা হয়েছে। তিতাস থানা পুলিশের আয়োজনে শুক্রবার বিকাল ৪ টায় উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত কাবাডি প্রতিযোগিতার প্রধান অতিথি সেলিমা আহমাদ মেরী এমপি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী ম্যাচের শুভ উদ্বোধন করেন।

তিতাস থানার ওসি সৈয়দ আহসানুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী ম্যাচের খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ হোসেন সরকার,নির্বাহী অফিসার মোছাম্মৎ রাশেদা আক্তার ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শওকত আলী।

এস আই মাজেদুল ইসলামের ধারাভাষ্যে আরো উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক(তদন্ত) মো. শহিদুল ইসলাম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মহসিন ভূইয়া, বলরামপুর ইউপি চেয়ারম্যান মো.নুর নবী,জিয়ারকান্দি ইউপি চেয়ারম্যান মো. আলী আশরাফ,জগতপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান ও নারান্দিয়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সালাউদ্দিন। আজ উদ্বোধনী ম্যাচে প্রতিযোগিতা করেন কড়িকান্দি ইউনিয়ন বনাম ভিটিকান্দি ইউনিয়ন। উক্ত কাবাডি প্রতিযোগিতায় উপজেলার ৯টি ইউনিয়ন থেকে ৯টি টিম প্রতিযোগিতায় অংশগ্রহন করবে এবং স্ব-স্ব ইউনিয়নের চেয়ারম্যানগণ টিম ম্যানেজারের দায়িত্ব পালন করবে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর