মসজিদে সকল ধরণের নামাজই স্থগিত!

করোনার প্রভাবে সারাবিশ্বেই শুরু হয়ে যাচ্ছে অচলাবস্থা। সকল ধরণের জমায়েতের মধ্যে ধর্মীয় সমাবেশও স্থগিত করা হচ্ছে। আরব, মধ্যপ্রাচ্যের অনেক দেশে জুমার নামায আপাতত বন্ধ রাখা হয়েছে। এবার কুয়েতের
কুয়েতের সকল মসজিদে জামাতবদ্ধ হয়ে জুম্মা ও নিয়মিত নামাজ পড়া আপাতত স্থগিত করেছে সে দেশের সরকার।

শুক্রবার (১৩ মার্চ) কুয়েতের ধর্ম মন্ত্রণালয়ের একটি বিভাগ এই বিজ্ঞপ্তি জারি করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শুক্রবার থেকেই মসজিদে জামাতবদ্ধ হয়ে জুম্মা নামাজ ও পাঁচ ওয়াক্ত নামাজ পড়া স্থগিত করা হলো। করোনা ভাইরাস রোধে কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনার ভিত্তিতে এ আদেশ জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিটিতে করোনা ভাইরা্স নিয়ন্ত্রনে না আসা পর্যন্ত দেশের সকল নাগরিকদের আপাতত যার যার বাসায় নামাজ পড়তে বলা হয়েছে ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর