বাংলাবান্ধা বন্দর দিয়ে ভারত প্রবেশে নিষেধাজ্ঞা

মহামারী আকার ধারণ করা নোভেল ‘করোনা’ ভাইরাস প্রতিরোধের সতর্কতায় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারতীয় পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের শনিবার (১৪ মার্চ) থেকে আগামী ১ মাস ভারত গমনে নিষেধাজ্ঞা জারী করেছে ভারতীয় ইমিগ্রেসন কর্তৃপক্ষ।

আজ শুক্রবার (১৩ মার্চ ) বিকেল ৫ টার পর থেকে শুরু আগামী ১৫ এপ্রিল পর্যন্ত ভারতীয় সাধারণ ভিসা স্থগিত করা হয়েছে বলে জানা গেছে। এতে করে ভারতীয় ভিসা স্থগিত ও যাত্রীদের পরাপারে নিষেধাজ্ঞার খবরে আতঙ্কিত হয়ে পড়েছে পাসপাের্টধারী যাত্রীরা।

বন্দর সূত্রে জানা গেছে, আজ শুক্রবার (১৩ মার্চ ) বিকেল ৫ টার পর থেকে আর কোন বাংলাদেশি পাসপোর্টধারী ভারতে প্রবেশ করতে পারবে না। তবে বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকরা ও ভারতে অস্থানরত বাংলাদেশী নাগরিকরা এই সময়ের মধ্যে এই স্থলবন্দর দিয়ে নিজ নিজ দেশে ফেরত যেতে পারবেন।

বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশ পরিদর্শক মোকছেদ আলী জানান, শনিবার (১৪ মার্চ) থেকে বাংলাদেশ থেকে যাত্রী যাওয়া বন্ধ থাকলেও ভারত থেকে বাংলাদেশে যাত্রী আসার সুযোগ রয়েছে, তবে বিশেষ ভিসায় যাতায়াত করতে পারবে।

এদিকে, বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানী-রপ্তানীকারক এসােসিয়শনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা জানিয়েছেন, এই বন্দর দিয়ে যাত্রী পারাপার বন্ধ থাকলে বন্দর দিয়ে আমদানি-রপ্তানির ও ব্যবসার উপর প্রভাব পড়বে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর