আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, সারাবিশ্বে করোনা মহামারি আকার ধারণ করলেও বাংলাদেশ সরকার সতর্ক অবস্থানে থাকায় এখন পর্যন্ত এ রোগ ছড়ায়নি। সারা বিশ্ব যেখানে করোনা মোকাবিলায় হিমশিম খাচ্ছে সেখানে বাংলাদেশ সফলভাবে তা নিয়ন্ত্রণে রেখেছে।
শুক্রবার (১৩ মার্চ) দুপুরে কাজিপুর ও সিরাজগঞ্জ সদরের বাগবাটিতে ফ্রি-মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন শেষে তিনি একথা বলেন।
নাসিম বলেন, করোনা নিয়ে কোনো রাজনীতি নে। সবাই মিলে এর মোকাবিলা করতে হবে। আমাদের আরও সতর্ক থাকতে হবে।
দিনব্যাপী এই ক্যাম্পে গাইনি, ডায়াবেটিস, দন্ত, সাধারণসহ প্রায় ৪ হাজার রোগীকে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়।
বার্তাবাজার/এসজে