করোনাভাইরাসের ওষুধ বিক্রি করতে গিয়ে কারাগারে দুই যুবক

নেত্রকোনায় মাইকে ঘোষনা দিয়ে করোনাভাইরাসের ওষুধ বিক্রি করতে গিয়ে আটককৃত দুই যুবককে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে নেত্রকোনা কারাগারে পাঠায় পুলিশ।

দণ্ডপ্রাপ্ত দুইজন হলেন, ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার চৌধার গ্রামের আশরাফুল হান্নানের ছেলে ভুয়া ডাক্তার রাশেদুল ইসলাম (৩৫) ও তার সহযোগী ঈশ্বরগঞ্জ উপজেলার মধুপুর গ্রামের হাদিস মিয়ার ছেলে নজরুল ইসলাম রুবেল (২৭)।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুজ্জামান জানান, করোনাভাইরাসের ওষুধ বিক্রি করা হবে মাইকে প্রচারণা চালানোর পর গন্ডা ইউনিয়নের পাহাড়পুর ঈদগা মাঠে ক্যাম্প খুলে বসেন দণ্ডপ্রাপ্তরা। খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই দুইজনকে আটক করে।

পরে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান রুহুল ইসলামকে বিষয়টি অবহিত করা হলে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের দুই বছর করে কারা দণ্ডাদেশ দেন।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর