সিঙ্গাপুরে করোনায় আক্রান্ত আরও ১৩ জন

সিঙ্গাপুরে নতুন করে আরও ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ২০০ জন।

আক্রান্তদের নয়জন অন্যদেশ থেকে ফেরার পরই কোভিড-১৯ রোগে আক্রান্ত হলেন। সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে দেশটির জাতীয় দৈনিক দ্য স্ট্রেইট টাইমসের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

স্ট্রেইট টাইমসের অনলাইন প্রতিবেদনে জানানো হয়, সিঙ্গাপুরে ২০০ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেও আক্রান্তদের কেউ মারা যায়নি। প্রাণঘাতী এই ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ২ বাংলাদেশিসহ ৯৭ জন।

সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশে ভ্রমণ শেষে করোনায় আক্রান্তদের মথ্যে দুজন হলেন সিঙ্গপুরের নাগরিক। তারা মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এক ধর্মীয় সমাবেশে অংশগহ্রণ করার কারণে করোনায় আক্রান্ত জন। ওই আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট চারজন করোনায় আক্রান্ত হলেন।

তবে সিঙ্গাপুরে সাফা জুরং ক্লাস্টারেই (বিশেষ এক গুচ্ছ) সবচেয়ে বেশি মানুষ করোনায় আক্রান্ত হলেন। এই সংখ্যাটা ৪৪। আজকে নতুন করে আক্রান্ত ১৩ জনের মধ্যে ওই ক্লাস্টারের একজন রয়েছেন। দেশটিতে করোনা আক্রান্ত হয়ে এখনো ১০৩ জন হাসপাতালে চিকিৎসাধনী রয়েছেন। যারমধ্যে তিনজন বাংলাদেশি।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ১০৩ জনের বেশিরভাগের শারীরিক অবস্থাই এখন স্থিতিশীল বলে জানায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে তাদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে দেশটির বিভিন্ন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর