কুষ্টিয়ায় পারিবারিক কলহের জেরে স্বামীর ওপর অভিমান করে শিমু দাস অধিকারী টুকটুকি (৪৫) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছেন। নিহত শিমু দাস অধিকারী টুকটুকি শহরের আমলাপাড়া িএলাকার বিশ্ব কুমার দাসের স্ত্রী।
শুক্রবার ভোর ৫ টার সময় শ্বশুর বাড়িতে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
স্থানীয়রা জানায়, গত কয়েকদিন ধরে টুকটুকির সঙ্গে তার স্বামী বিশ্ব কুমার দাসের পারিবারিক কলহ চলে আসছিল। সকাল থেকে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বাদানুবাদ হয়। এসময় স্বামীর ওপর অভিমান করে নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন গৃহবধূ টুকটুকি।
কুষ্টিয়া মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতার নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠান হয়েছে।
এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বার্তা বাজার / ডব্লিও.এস