বিমানবন্দর থেকে কোয়ারেন্টাইনে প্রবাসী বাংলাদেশি

বিদেশ থেকে দেশে আসা এক প্রবাসী বাংলাদেশিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। প্রবাস ফেরত ওই বাংলাদেশির শরীরে তাপমাত্রা বেশি থাকায় তাকে কুয়েত মৈত্রী হাসপাতালের কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিমানবন্দরে মুহূর্তে যাত্রীদের পরীক্ষার জন্য চারটি থার্মাল স্ক্যানার কাজ কাজ করছে। পাশাপাশি মোট চারটি হেলথ ডেস্কও স্থাপন করা হয়েছে। আজ একজনের শরীরে তাপমাত্রা কিছুটা বেশি ছিলো। তাকে কুয়েত মৈত্রী হাসপাতালে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর