রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জা্নিয়েছেন, যারা বিদেশ থেকে ফিরছেন তারা অন্তত ১৪ দিন ঘরে না থাকলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ভবনে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ আইন সম্পর্কে জানান তিনি।
এই আইনটিতে বলা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের কোনো কাজে যদি কেউ বাধা দেন বা প্রতিবন্ধকতা সৃষ্টি করেন, অথবা কেউ যদি তাদের নির্দেশ না মানেন তাহলে এই অপরাধের শাস্তি তিন মাসের জেল, বা অনূর্ধ্ব ৫০ হাজার টাকা জরিমানা কিংবা উভয় দণ্ড।
অন্যদিকে, সঠিক তথ্য থাকার পরও যদি কেউ সেটি গোপন করেন বা ইচ্ছা করে মিথ্যা ও ভুল তথ্য দেন- তাহলে এমন অপরাধের জন্য অপরাধী ব্যক্তির দুই মাসের জেল বা ২৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে।
আইইডিসিআর পরিচালক জানান,বিদেশ থেকে ফিরে অন্তত ১৪ দিন নিজের ঘরে থাকুন। আমরা অনেক ক্ষেত্রে দেখছি, তারা কোয়ারেইন্টাইনে থাকছেন না। এতদিন অনুরোধ করেছি। কিন্তু সরকারের সহানুভূতিশীল পদক্ষেপ তারা মানছেন না। তাই এবার সংক্রামক ব্যাধি আইন প্রয়োগ করতে পারি।
বার্তাবাজার/এসজে