করোনায় সাইপ্রাসের জুমার নামাজ স্থগিত

করোনাভাইরাসের প্রভাব ঠেকাতে ইতিমধ্যে সাইপ্রাসের সরকার এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে গনসমাবেশ, পার্ক, সিনেমা হল, মার্কেট, খেলার মাঠসহ জনবহুল জায়গায় অযথা ঘোরাফেরা না করার ব্যাপারে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে। এবং কোথাও একাদিক লোক জড়ো হতে নিষেধ করেছে।

তারই ধারাবাহিকতায় জুমার নামাজ স্থগিত করেছে সাইপ্রাসের ইসলামিক ফাউণ্ডেশন।

শুক্রবার স্থানীয় সময় সকাল ৮ টা পর্যন্ত দেশটিতে মোট ১০ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। তবে এখনো কেউ মারা যাওয়ার খবর শুনা
যায়নি।

বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ ইসলামিক ফোরাম অব সাইপ্রাস থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, করোনাভাইরাস এখন বিস্তৃতভাবে ছড়িয়ে পড়া একটি ভাইরাস। এটা আমাদের চারপাশে ছড়িয়ে পড়েছে, এর প্রভাব ঠেকাতে জুমার নামাজ স্থগিত করা হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব একে প্রতিরোধের জন্য আমাদের সকলকে এক সঙ্গে কাজ করতে হবে এবং প্রবাসী সকল মুসলিম ভাইদের বাড়িতেই জুমার নামাজ আদায় করার আহ্বান জানিয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর