‘গণতন্ত্রকে হত্যা করে খালেদা জিয়াকে কারারুদ্ধ করা হয়েছে’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম খালেদা জিয়া কারাগার থেকে মুক্ত হলে সরকারের সকল অন্যায় অপকর্মের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবেন এই ভয়ে অন্যায়ভাবে তার জামিন আটকে রেখেছে সরকার।

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র দ্বি-বার্ষিক সম্মেলনে একথা বলেন তিনি।

এ সময় মির্জা ফখরুল আরও বলেন, গণতন্ত্রকে সুকৌশলে হত্যা করে বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারারুদ্ধ করা হয়েছে।

তিনি আরও বলেন, তিনি এত অসুস্থ যে তিনি পঙ্গু হয়ে যাচ্ছেন। কিন্তু তাকে মুক্ত করছে না। তার একটা মাত্র কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি মুক্ত হয়ে আসেন। তাদের এত যে অপকর্ম এই অপকর্মের বিরুদ্ধে তিনি জনমত গড়ে তুলবেন। জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন শুরু করবেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর