সম্প্রতিক সময়ে দেশের ক্রিকেট পাড়ায় যেন মুশফিকের বন্দনাই বেশি হচ্ছে। এই কয়েকদিনের মধ্যেই তাকে নিয়ে বেশ কিছু ইস্যু তৈরি হয়েছে। পাকিস্তান সিরিজে না যাওয়া, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে নিজের তৃতীয় ডাবল সেঞ্চুরি, শেষ টি-২০ তে দলে না থাকার শঙ্কা, নতুন চুক্তিতে মুশফিকের বেতন ছিল আলোচ্য বিষয়।
এরই মধ্যে মুশফিকের একটি ভিড়িও ভাইরাল বনে গিয়েছে। গতকাল বিকেএসপিতে মুশফিকদের ব্যাচ-২০০০ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। মুশফিকের একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায় আনন্দ র্যালিতে নেচে মুশফিকের উদযাপন করতে।
এদিন এক বকৃতাও দেন মুশফিক। বকৃতাকালে তিনি বলেন, “টু বি অনেস্ট , আমি অনেক লাকি। শুধু আমি না আমার সামনে যারা আছেন সবাই রেইলি লাকি যে আমরা আপনাদের মত স্যার-ম্যাডাম পেয়েছি।”
তিনি আরও বলেন, আমি মনে করি যে বিকেএসপির ছয়টা বছর আমাদের এখন পর্যন্ত সবচাইতে স্বর্ণযুগ। তবে তখন যেই অনুভুতিটা ছিল এখনো সেরকমই আছে, এখনো মনে হয় ম্যাডাম বলছে ‘দিস ইস মাই ক্লাস , নট আদার ক্লাসেস’।
মুশফিক বলেন, ‘এখানে অনেক স্যার-ম্যাডাম আছেন যাদের ভালোবাসা না পেলে আজ এই পর্যন্ত আসতাম না। বিশেষ করে মতি স্যারের থাপ্পড় না খেলে মানুষ হতে পারতাম না। এখানে খুব কম মানুষই আছেন যারা মতি স্যারের থাপ্পড় খায়নি। এখানে অনেক স্যার-ম্যাডাম আছেন যাদের আবারও অসখ্য অসখ্য ধন্যবাদ।’
বার্তাবাজার/কে.জে.পি