মানুষের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সূর্যের মতো আলো ছড়িয়ে দিচ্ছেন সারা দেশের মানুষের মাঝে। দেশের মানুষের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এগিয়ে যাচ্ছে দেশ।

তার এই অগ্রযাত্রাকে কেউই দাবায়ে রাখতে পারবে না।’ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষুধা, দারিদ্র, সন্ত্রাস ও মাদকমুক্ত একটি আধুনিক, উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে দিন-রাত নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

ছবি: বার্তা বাজার

এছাড়া করোনা ভাইরাস নিয়ে আতঙ্কের কিছু নেই। করোনা ভাইরাস নিয়ে রিসার্চ করছে ও ভ্যাকসিন আবিস্কার নিয়ে অনেক দুর এগিয়ে গেছে মার্কিন গবেষক বিজ্ঞানীরা।

শুক্রবার দুপুরে জামালপুরের সরিষাবাড়ীতে ফায়ার সার্ভিসের নবনির্মিত ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে মুক্তিযোদ্ধা সংসদের হল রুমে জেলা তথ্য অফিসের আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা, জেলা তথ্য অফিসার নুরুন্নবী খন্দকার, উপজেলা নিবার্হী অফিসার শিহাব উদ্দিন আহমদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোফাজ্জল হোসেন প্রমুখ। পরে করোনা ভাইরাসের সচেতনতায় লিফলেট বিতরন করেন তিনি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর