শৈলকুপায় মুজিববর্ষ উপলক্ষে ফ্রি-মেডিকেল ক্যাম্প
মুজিববর্ষ উপলক্ষে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পিড়াগাতি গ্রামে ফ্রি-মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী পিড়াগাতী গ্রামের আফতাব উদ্দিন স্মৃতি ফাউন্ডেশন কার্যালয়ে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
এসময় ওই এলাকার তিন শতাধিক রোগীকে চিকিৎসা পত্রসহ বিনামূল্যে ঔষুধ দেওয়া হয়। চিকিৎসা সেবা প্রদাণ করেন ঢাকার পিজি হাসপাতালের চিকিৎসক শাহীন ঢালী ও ঝিনাইদহ সদর হাসপাতালের মেডিকেল অফিসার শুভ্র কুমার দাস।
এসময় অনুষ্ঠানের আয়োজক আফতাব উদ্দীন স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান আসাদুজ্জামান বলেন, আর্ত মানবতার সেবায় আফতাব উদ্দিন স্মৃতি ফাউন্ডেশন সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে শুক্রবার ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
বার্তাবাজার/এমকে