ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন এলেন না? কী কারণে এলেন না? তিনি এলেন না জানানোর পরই সরকার ঘোষণা দিয়েছে বাংলাদেশে ৩ জন করোনায় আক্রান্ত বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ।
আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘করোনা ভাইরাস: বাংলাদেশ এবং আন্তর্জাতিক পরিস্থিতি’ শীর্ষক মুক্ত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
করোনা মোকাবিলায় সরকারের কতটুকু প্রস্তুতি রয়েছে তা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘দয়া করে আপনারা (আওয়ামী লীগ) করোনা নিয়ে রাজনীতি করবেন না। আপনারা রাষ্ট্র পরিচালনা করছেন।
আপনাদের কাছ থেকে আমরা এটুকু আশা করবো, এটা যেন ব্যাপক আকার ধারণ না করে। যদি আজকে ব্যাপক আকার ধারণ করে তাহলে সরকার নিয়ন্ত্রণে এটা ব্যর্থ হবে। দেশের মানুষ কিন্তু এটা বিশ্বাস করে। কারণ শুরু থেকেই সরকার করোনা নিয়ে উদাসীন ছিল।
মুক্ত আলোচনায় মওদুদ আরও জানান, নিজেদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। আমি মনে করি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে সতর্কতামূলক বন্ধ ঘোষণা করা উচিত। কেউ কি বলতে পারবো- কখন কোথায় কে আক্রান্ত হবে। সরকারের উচিত হবে না এ ঝুঁকি নেয়া। যতো রকমের সতর্কতামূলক ব্যবস্থা রয়েছে সেটা গ্রহণ করতে হবে।
বার্তাবাজার/এমকে