ময়মনসিংহে বালু ভর্তি ট্রাক চাপায় নিহত ২

ময়মনসিংহের ভালুকায় বালুভর্তি ড্রামট্রাক চাপায় অজ্ঞাত রিকশাচালক এবং আনোয়ার হোসেন (৪০) নামে এক পথচারী নিহত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৯ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার সকালে বালু ভর্তি একটি ড্রাম ট্রাক ভালুকা বাসস্ট্যান্ডের এলাকায় ইউটার্ন নেয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রিকশা ও এক পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত রিকশাচালক এবং পথচারী আনোয়ার হোসেন (৪০) নিহত হয়।

ভালুকা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উযায়ের আল মাহমুদ আদনান জানান, মরদেহ দুটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর