১৪ বছর পর ফিরছেন কবরী

অবশেষে শুরু হচ্ছে সারাহ বেগম কবরী পরিচালিত দ্বিতীয় সিনেমার শুটিং। ১৭ মার্চ থেকে ‘এই তুমি সেই তুমি’ শিরোনামে সিনেমাটির শুটিং শুরু হচ্ছে। ঢাকার উত্তরায় সিনেমাটির প্রথম লটের শুটিং শুরু হবে। চলবে টানা পাঁচদিন। এই ছবির মধ্য দিয়ে পরিচালনায় দীর্ঘ ১৪ বছরের বিরতি ভাঙতে যাচ্ছেন তিনি। এটি তার দ্বিতীয় পরিচালনা।

শুটিংয়ের জন্য ১৭ মার্চ দিনটি বেছে নেওয়ার কারণ হিসেবে কবরী বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কিছু একটা করার ইচ্ছা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে আয়োজন সীমিত পরিসরে হচ্ছে। তাই দিনটিকে আমার জীবনে স্মরণীয় করতেই নতুন ছবির শুটিংয়ের জন্য এই দিনকেই বেছে নিয়েছি।’

‘এই তুমি সেই তুমি’ ছবিটি পরিচালনার পাশাপাশি এর কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন কবরী। সরকারি অনুদানের এ ছবিতে অভিনয়ও করবেন কবরী। কবরী পরিচালিত প্রথম সিনেমার নাম আয়না।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর