করোনা আক্রান্তদের ১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন

দেশে মরণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত ৩ জনের মধ্যে ১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন বলে জানিয়েছেন আইইডিসিআর।

শুক্রবার (১৩ মার্চ) সকালে রাজধানীর মহাখালীতে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, পরীক্ষার পর আমরা যেই ৩ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পেয়েছিলাম তাদের ১ জন সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন।

তিনি আরও বলেন, করোনা ভাইরাসের উপসর্গ আছেন এমন ১৮৭ জনের পরীক্ষা করে আগের ৩ জন বাদে কারও শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। গত ২৪ ঘণ্টায় ২৪ জনের পরীক্ষা করা হলে তাদের ফলাফল নেগেটিভ এসেছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর