রাজনৈতিক কারণে সমালোচনা না করে করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারকে সহযোগিতা করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এমপি।
সেই সাথে করোনাভাইরাস সংক্রমণের কারণে কর্মসূচি স্থগিত করায় বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার ১৪ দলের এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি বিএনপির প্রতি এই আহ্বান জানান।
তিনি বলেন, বিএনপির বন্ধুদের বলব, এখন রাজনীতি করার সময় নয়। আপনারা এগিয়ে আসুন। আপনাদের ধন্যবাদ জানাই যে, আপনারাও কর্মসূচি স্থগিত করেছেন। এই পরিস্থিতিতে দল-মত নির্বিশেষে সবাইকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সহযোগিতা করার জন্য আহ্বান জানাই।
করোনাভাইরাস নিয়েও বিএনপি রাজনীতি করছে এমন অভিযোগ আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের। এই অভিযোগ অস্বীকার করে বৃহস্পতিবার বিএনপির মহাসচিব বলেন, আমরা করোনাভাইরাস নিয়ে রাজনীতি করছি না। আমরা কি সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দিতে পারব না?
এরপর একই দিন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম বিএনপিকে স্বাগত জানালেন।
বার্তাবাজার/কে.জে.পি