২৪ ঘণ্টায় ২৪ জনের নমুনা পরীক্ষা, ফলাফল নেগেটিভ: আইইডিসিআর

মরণঘাতী করোনা ভাইরাস শনাক্তে দেশে গত ২৪ ঘন্টায় ২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে সবার ফলাফলই নেগেটিভ এসেছে।

শুক্রবার (১৩ মার্চ) এক সংবাদ ব্রিফিংয়ে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)’র পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানিয়েছে।

মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, প্রথম তিনজন রোগী করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছিল, এরপর আর নতুন কোনও আক্রান্ত শনাক্ত হয়নি। গত ২৪ ঘণ্টায় ২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সবগুলোর ফলাফলই নেগেটিভ এসেছে। তাদের কেউ-ই করোনাভাইরাসে আক্রান্ত নন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর