ভারতে কোয়ারেন্টাইনে থাকা ২৩ বাংলাদেশি ফিরছে কাল

চীনের উহান থেকে ফিরিয়ে আনার পর করোনাভাইরাসের আশঙ্কায় ভারতে কোয়ারেন্টাইনে ১৪ দিন রাখা ২৩ বাংলাদেশি নাগরিক আগামীকাল শনিবার দেশে ফিরছেন। তাদের দেশে ফেরার অনুমতি দিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়।

গতকাল বৃহস্পতিবার(১২ মার্চ) দিল্লিতে তাদের প্রয়োজনীয় মেডিক্যাল চেকআপ হয়। ২৩ সদস্যের এই দলের বেশির ভাগই ছাত্র-ছাত্রী। তাদের সঙ্গে শিশুও রয়েছে।

চীনের উহানে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর সেখান থেকে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে চীন থেকে দেশে আনা হয়। এর মাঝে ২৩জন বাংলাদেশিও ছিলেন; যাদের দিল্লিতে কোয়ারেন্টাইনে রাখা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, তাদের কারো শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়নি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর