মায়ের ডায়াবেটিসে নবজাতকের ঝুঁকি দ্বিগুণ

ডায়াবেটিসে আক্রান্ত মায়েদের নবজাতকদের বিভিন্ন রকম জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়ার প্রয়োজনীয়তা দিন দিন বেড়ে চলেছে। মাঝেমধ্যেই শোনা যায়, গর্ভ ধারণ করার পর গর্ভবতী মা ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন। ডায়াবেটিস রোগ যেসব কারণে শরীরে বাসা বাঁধে, আধুনিক সমাজে তার অধিকাংশই বিদ্যমান। যান্ত্রিক জীবনের পাশাপাশি জীবনযাপনে ক্রমাগত অনিয়ম তাকে আরো উসকে দিচ্ছে।

অর্থাৎ বিলাসবহুল জীবনে অভ্যস্ত হওয়ার সঙ্গে সঙ্গে মানুষ অজান্তেই জীবনকে সঁপে দিচ্ছে নীরব ঘাতক ডায়াবেটিসের হাতে। এ থেকে বৃদ্ধ, শিশু এমনকি নবজাতকও রেহাই পাচ্ছে না। বিশেষ করে, মেদবহুল অতিরিক্ত ওজনধারী ব্যক্তিদের বেলায় এ ঝুঁকি তুলনামূলকভাবে বেশি।

এ সম্পর্কে রীতিমতো আতঙ্কের কথা জানিয়েছেন একদল মার্কিন বিজ্ঞানী। তাদের ভাষায়, ডায়াবেটিস আক্রান্ত গর্ভবতী মায়ের নবজাতকের একই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি দ্বিগুণ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর