করোনায় আক্রান্ত কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর স্ত্রী

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগরি করোনা ভাইরাসে আক্রান্ত। যুক্তরাজ্য থেকে গিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে এ ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়।

বুধবার যুক্তরাজ্যে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার পর থেকে ট্রুডোর স্ত্রীর শরীরে অসুস্থতার লক্ষণ দেখা যায়। এরপর তার করোনা ভাইরাসের পরীক্ষ করা হয়।

জানা গেছে, স্থানীয় সময় বুধবার যুক্তরাজ্য সফর শেষে দেশে ফেরার পর জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগরি ট্রুডোকে কিছুটা অসুস্থ দেখা যায়। পরে তার করোনা ভাইরাসের পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এরপর থেকে আইসোলেশনে ছিলেন তারা।

এর আগে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কায় স্বেচ্ছা আইসোলেশনে যান জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী। সোফি গ্রেগরি। কানাডার প্রধানমন্ত্রীর অফিসের বরাত দিয়ে ডয়চে ভেলে এ তথ্য জানিয়েছে।

মুখপাত্র টুইটারে এক বিবৃতিতে বলেন, জাস্টিন ট্রুডো সুস্থ রয়েছেন। তার শরীরে কোনও লক্ষণ ধরা পড়েনি।

বিবৃতি অনুসারে, আপাতত আইসোলেশনে থাকবেন ট্রুডোর স্ত্রী। আর ১৪ দিনের স্বেচ্ছা আইসোলেশনে রয়েছেন কানাডার প্রধানমন্ত্রী।

এর আগে প্রধানমন্ত্রী কার্যালয়ের বিবৃতিতে জানানো হয়, ট্রুডোর তেমন কোনও আশঙ্কা না থাকলেও চিকিৎসকদের পরামর্শে তার স্বাস্থ্য পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ কারণে তিনি বাসায় থেকেই প্রতিদিনের কার্যক্রম চালাবেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর