করোনায় ভারতে প্রথম মৃত্যু

মরণঘাতী করোনা ভাইরাসে ভারতে এই প্রথম একজন আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। ইতিমধ্যে ভারতে ৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) ভারতের কর্নাটকের কালবুর্গি জেলায় নিজ বাড়িতে তিনি মারা যান।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শেষ দিনেই সৌদি আরব থেকে ভারতে ফিরেন ওই বৃদ্ধ। সেই সময় তাঁর ডাক্তারি পরীক্ষা হলেও করোনার উপসর্গ ধরা পড়েনি। গত ৫ মার্চ অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁকে নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষায় জানা যায়, করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

নার্সিংহোম থেকে ওই বৃদ্ধকে হায়দ্রাবাদের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। তবে সেখান থেকে তাঁকে বাড়িতে নিয়ে চলে যান তাঁর স্বজনরা। এ দিন রাত সাড়ে ১০টা নাগাদ তার মৃত্যু হয়।

এছাড়া, দেশে প্রথম করোনা আক্রান্তের মৃত্যুর পরই চূড়ান্ত সতর্কতা জারি হয়েছে কর্নাটক জুড়ে। আগামীকাল থেকে বেঙ্গালুরুর সমস্ত স্কুল বন্ধ রাখার জন্য নির্দেশ দিয়েছে কর্নাটক সরকার।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর