১৩ মার্চ-১৫ই এপ্রিল ভারতীয় ভিসা পাবেন না বাংলাদেশিরা

আজ শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে ১৫ই এপ্রিল পর্যন্ত সব দেশের নাগরিকদের ভিসা অকার্যকর ঘোষণা করেছে ভারত।

করোনাভাইরাস সংক্রমণ রোধে ১৫ই এপ্রিল পর্যন্ত ভারতের ভিসা সেন্টার থেকে বাংলাদেশি নাগরিকদের ভিসা দেয়া হবে না।

ঢাকার ভারতীয় হাই কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন। আগের ইস্যু করা বৈধ ভিসা দিয়েও কোন বাংলাদেশি নাগরিক ভারতে ঢুকতে পারবেন না। তবে কোন বাংলাদেশি অতি জরুরি বা অনিবার্য কারণে ভারতে যেতে চাইলে visahelp ডট dhaka অ্যাট mea ডট gov ডট in —- অথবা— visa ডট dhaka অ্যাট mea ডট gov ডট in ঠিকানায় ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন।

ভারতীয় নাগরিকসহ ভারতে থাকা ভ্রমণকারীদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানোর পরামর্শও দেয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। এছাড়া জানানো হয়, ভারতে প্রবেশের পর তাদের কমপক্ষে ১৪ দিনের জন্য আলাদা করে রাখা হতে পারে। তবে, কূটনৈতিক, অফিসিয়াল, জাতিসংঘ বা আন্তর্জাতিক সংস্থা, কর্মসংস্থান এবং প্রকল্প ভিসা এই প্রজ্ঞাপনের বাইরে থাকবে।

জরুরি প্রয়োজনে: [email protected]

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর