রাজধানীর মহাখালীতে পেট্রলপাম্পে আগুন

রাজধানীর মহাখালীতে একটি পেট্রলপাম্পে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত রাত ১টা ৩৩ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা কামরুল আহসান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট পাঠানো হয়। আগুনের কারণ সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর