প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ:আটক ৫ জন

মানিকগঞ্জের সিংগাইরে পরকীয়া প্রেমিককে বেঁধে রেখে এক প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে । শুক্রবার দিবাগত রাত ৪ টার দিকে উপজেলার তালেবপুর ইউনিয়নের ইসলামনগর গ্রামে এ ঘটনা ঘটে । এ ঘটনায় ৭ জনকে আসামী করে থানায় মামলা হলে ৫ জনকে আটক করেন সিংগাইর থানা পুলিশ ।

আটককৃত আসামীরা হলো- উপজেলার ইসলামনগরের চুন্নু খানের ছেলে দ্বীপু (১৮), আবুল হোসেনের ছেলে নাজমুল (২১), দ্বীন ইসলামের ছেলে ফজর আলী (১৮), মান্নান খানের ছেলে শিপন (১৯), রবিউল দেওয়ানের ছেলে সুজন (২৭) ।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ইসলামনগর গ্রামের এক কলেজ ছাত্রীর সাথে এক বছর আগে বিয়ে হয় মানিকগঞ্জ সদর উপজেলার কালিনগর গ্রামের এক প্রবাসী ছেলের সাথে । বিয়ের পর স্বামী বিদেশ যাওয়ায় কলেজ ছাত্রী একই কলেজের ছাত্র হরিরামপুর উপজেলার ছেলের সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে । গত শুক্রবার রাতে প্রেমিকার সাথে দেখা করতে ইসলামনগর আসলে স্থানীয় ৭ জন যুবক তার মোবাইল ফোন নিয়ে ঐ কলেজ ছাত্রীকে বাইরে নিয়ে আসে । এসময় প্রেমিক জুটিকে বাড়ির বাইরে নির্জন স্থানে ডেকে নিয়ে যায় । সেখানে প্রেমিককে বেঁধে রেখে যুবতীকে সাতজন মিলে পালাক্রমে ধর্ষণ করে ।শনিবার ভোরে তার বড় ভাইয়ের সঙ্গে মোবাইলে যোগাযোগ করে ঐ যুবক । তার ভাই পুলিশের হেল্পলাইন ৯৯৯ এ ফোন করে সহয়তা চান । বিষয়টি সিংগাইর থানা পুলিশ অবগত হলে শনিবার সকালে তাদের উদ্ধার করেন । শনিবার ভিকটিম থানায় সাতজনকে আসামী করে মামলা করলে এ ঘটনায় জড়িত পাঁচ জনকে গ্রেফতার করেন ।

এঘটনায় সিংগাইর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন বলেন, এ মামলার এজাহারভুক্ত ৫ জন আসামিকে গ্রেফতার করে রিমান্ড চেয়ে আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে । অভিযুক্ত আরো দুজনকে আটক করার চেষ্টা চলছে ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর