ঢাকা শহরের উবার যাত্রীদের মধ্যে জিনিসপত্র ভুলে রেখে যাওয়ার প্রবণতা সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়েছে সপ্তাহের বৃহস্পতিবার ও শুক্রবার।
তৃতীয়বারের মতো নিজেদের “লস্ট অ্যান্ড ফাউন্ড ইনডেক্স” প্রকাশ করেছে অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠান উবার। এতে জানা গেছে উবারের গাড়িতে যাত্রীদের ফেলে যাওয়া বিভিন্ন জিনিসের তথ্য। যাত্রীরা
উবারের তথ্য মতে, আগের দুই বারের মতো এবারও উবারের গাড়িতে যাত্রীরা সবচেয়ে বেশি ভুলে ফেলে গিয়েছেন মোবাইল ফোন। এছাড়াও এই তালিকায় আছে মিষ্টান্ন, নেইল কাটার, চিকিৎসকের ব্যবস্থাপত্রও।
প্রায়ই ঢাকাবাসী উবারে যে ১০টি জিনিস ভুলে রেখে যান সেগুলো হলো- মোবাইল ফোন, ক্যামেরা, ব্যাগ ও মানিব্যাগ, কাপড়, চশমা, ছাতা, চাবি, কাঁচা বাজার, হেডফোন এবং পানির বোতল।
এছাড়াও এই তালিকায় দৈনন্দিন ব্যবহার্য জিনিস ছাড়াও রয়েছে- ওষুধের প্রেসক্রিপশন, মিষ্টি বা চকলেটের বক্স, আর্টওয়ার্ক, স্কেচবুক ও পেন্সিল, গাজরের হালুয়া, মশারি, ক্রেস্ট, ঘিয়ের কৌটা, ক্রিকেট ব্যাট, ছবির বই, সাউন্ড বক্স, ডায়াপার, হেয়ার জেল, নেইল কাটার, হটপট সেট, বেবি স্ট্রলার, ব্লাড সুগার টেস্ট কিট, ভোল্টেজ স্ট্যাবলাইজার, টি-ব্যাগ, মেকআপ বক্স ইত্যাদি।
বার্তাবাজার/এসজে