আইপিএল আয়োজন থেকে সরে আসার পরামর্শ

বিশ্ব জুড়ে এক আতঙ্কের নাম করোনা ভাইরাস। করোনার প্রাদুর্ভাবকে মহামারি হিসেবে ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এদিকে প্রতিদিনই ভারতে বেড়ে চলছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। এমন পরিস্থিতিতে ইন্ডিয়ান প্রিমিয়াম লীগ(আইপিএল) আয়োজন থেকে সরে থাকতে পরামর্শ দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী। এমনটি বলেছেন দেশটির ক্রীড়ামন্ত্রীও।

বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শংকর বলেছেন, করোনা ভাইরাসে বিশ্বের পরিস্থিতি খুব খারাপ। আর এমন পরিস্থিতিতে আইপিএল আয়োজন না করাই ভালো হবে। তবে আইপিএল আয়োজনের বিষয়ে কোন সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে না। কেননা এ বিষয়ে সিদ্ধান্ত নিবেন ভারতীয় ক্রিকেট বোর্ড।

এদিকে ভারতের ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, এই মুহূর্তে খেলাধুলোর যে কোন ইভেন্টে বেশি দর্শক উপস্থিত হওয়া ঠীক নয়। ফলে পররাষ্ট্র মন্ত্রী ও ক্রীড়ামন্ত্রী দুজনেই আইপিএল আয়োজনে সহমত নয় বলে খবর করেছে আনন্দবাজার অনলাইন।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর