পশ্চিমবঙ্গে ডুবে গেল বাংলাদেশের জাহাজ

ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় আকরার কাছে বাংলাদেশের একটি ফ্লাই এশ বোঝাই জাহাজ কলকাতা পোর্ট ট্রাস্টের একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে গেছে। জাহাযে অবস্থান করা ১৩ বাংলাদেশিকে অক্ষত উদ্ধার করা গেলেও জাহাজটি ডুবে গিয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) এ দুর্ঘটনা ঘটে।

সূত্র জানায়, ভারতের একটি রাজ্যের তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে ফ্লাই অ্যাশ নিয়ে সকালে বাংলাদেশের দিকে যাত্রা করেছিলো জাহাজটি। এ সময় বিপরীত দিক থেকে আসা কলকাতা পোর্ট ট্রাস্টের একটি জাহাজের সঙ্গে ধাক্কা লাগে জাহাজটির।

ধাক্কা লাগার পর কিছুদূর গিয়ে বাংলাদেশি জাহাজটি যান্ত্রিক ত্রুটি বুঝতে পেরে দক্ষিণ ২৪ পরগনার ভাটায় দাঁড় করায়। অন্যদিকে পোর্ট ট্রাস্টের জাহাজটি গঙ্গার মাঝ বরাবর ডায়মন্ড হারবারের দিকে চলে যায়। এরপরই বাংলাদেশি জাহাজটির ভিতরে পানি প্রবেশ করে তলিয়ে যায়।

ঘটনাস্থলে পোর্ট ট্রাস্টের পুলিশ এসে পৌঁছেছে ও জাহাজটি উদ্ধারের চেষ্টা করছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর