১৩ মার্চ থেকে করাচির সব ম্যাচে দর্শক ডুকতে না দেওয়া অর্থাৎ গ্যালারি শূন্য রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আজকের নির্ধারিত ম্যাচের আগে দর্শকদের স্টেডিয়ামে প্রবেশে বাঁধা দেওয়া হয়নি কিন্তু সবাইকে সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে।
এমনকি সব দলের খেলোয়াড়দের একে অপরের সাথে হাত মেলাতেও নিষেধাজ্ঞা জুড়ে দিয়েছে পিসিবি। এছাড়া সমর্থকদেরও খেলোয়াড়দের কাছে গিয়ে অটোগ্রাফ নিতে বা ছবি তুলতে নিষেধ করে দিয়েছে। পিসিবি এরই মাঝে দর্শকদের টিকিটের টাকা ফিরিয়ে দেওয়ার ঘোষণা করেছে।
তবে এই নিষেধাজ্ঞা সবার জন্যে না। একদম ফাঁকা থাকছে না করাচির জাতীয় স্টেডিয়াম। পিএসএলের সঙ্গে যুক্ত স্পনসর, সংবাদমাধ্যম ও অন্যান্য সেবা দাতা প্রতিষ্ঠান স্টেডিয়ামে ঢুকতে পারবে। এ ছাড়া খেলোয়াড়দের পরিবার, খেলোয়াড়দের সহযোগী এবং ফ্র্যাঞ্চাইজির মালিকপক্ষ স্টেডিয়ামে থাকবেন।
পাকিস্তানের করাচির ম্যাচের ক্ষেত্রেই এই বিধিনিষেধ দেওয়া হয়েছে। সবছেয়ে বড় কথা বাংলাদেশের পাকিস্তান সফরের শেষ পর্ব এই করাচিতেই অনুষ্ঠিত হবে। তাই বলাই যায় ফাঁকা মাঠে হবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচগুলো। একটি ওয়ানডে ও টেস্ট খেলার জন্য বাংলাদেশের পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা ২৯ মার্চ। কিন্তু আগামী দুই সপ্তাহে করোনাভাইরাস সংক্রমণ আরও বেড়ে গেলে সফর বাতিল হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
বার্তাবাজার/কেএ