ব্যালেট ছিনতাই হলে প্রতিটি বুলেটে লাশ ফেলার নির্দেশ নির্বাচন কমিশনারের

নির্বাচন কমিশনের কাজে কোথাও শৈথিল্য দেখলে প্রার্থীদের নির্বাচন কমিশন সচিবালয়ে জানানোর আহ্বান জানিয়ে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেছেন, গ্রহণযোগ্য ও আইনানুগ নির্বাচনের জন্য কোনো কিছুই নজরের বাইরে থাকবে না।

একইসঙ্গে তিনি ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রতি বুলেটে একটি করে লাশ ফেলার নির্দেশ দেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে যশোর সার্কিট হাউজ সভাকক্ষে অনুষ্ঠিত যশোর-৬ আসনের উপ-নির্বাচন উপলক্ষে প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মাদ শফিউল আরিফের সভাপতিত্বে সভায় জেলা নির্বাচন অফিসার মো. হুমায়ুন কবির, পুলিশ সুপার মুহাম্মাদ আশরাফ হোসেন, যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজাসহ যশোর-৬ আসনের উপ-নির্বাচনে অংশ নেয়া আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির তিন প্রার্থী, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহায়ক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে নির্বাচন কমিশনার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহায়ক কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন। ।।সময় টিভি।।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর