শ্রীলঙ্কায় দুটি গির্জাতে ইস্টার সানডের অনুষ্ঠান চালকালীন ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত ও ১৬০ জন আহত হয়েছেন। আহতদের রাজধানী কলম্বোর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাছাড়া পাশের আরও একটি হোটেলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
পরিচয়বিহীন এক সূত্রের বরাত দিয়ে ফ্রান্সভিত্তিক বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ভয়াবহ ওই বিস্ফোরণের পর রাজধানী কলম্বোর হাসপাতালে অন্তত ৮০ জন আহত ব্যক্তি ভর্তি করানো হয়েছে।