চট্টগ্রামে ৮ হাজার ৯০০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেফতার

চট্টগ্রামে পৃথক দু’টি অভিযানে ৮ হাজার ৯শত পিস ইয়াবাসহ তিন জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ১২ টা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত নগরীর ব্রিজ ঘাট মেরিন রোডে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মোহাম্মদ আব্দুল আলম প্রকাশ আলিম (৩২), মোহাম্মদ আরিফুল ইসলাম প্রকাশ আরিফকে (২১) ও মোহাম্মদ রফিকুল ইসলাম প্রকাশ খোকন (২২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিএমপি’র ০৪ নং বিশেষ টিম কোতোয়ালী থানাধীন ব্রীজঘাট মেরিন রোড সংলগ্ন এলাকায় দুপুর ১২ টার দিকে অভিযান পরিচালনা করে আরিফ ও আলিমকে ৭ হাজার ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। একই জায়গায় বিকল সাড়ে ৪ টায় অভিযান চালিয়ে খোকনকে ১৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

মহানগর গোয়েন্দা (উত্তর) পুলিশের পরিদর্শক মোহাম্মদ হাসান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর