জয়পুরহাট জেলার কালাই উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি তানজিলা বেগম ও তার এক সহযোগীকে ইয়াবাসহ আটক করেছে কালাই থানা পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধার দিকে উপজেলার একডালা এলাকা থেকে তাদের আটক করা হয়।
কালাই উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও একই উপজেলার আহমেদাবাদ ইউনিয়ন পরিষদ সদস্য তানজিলা বেগমের সাথে উপজেলার আওড়া গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে বাবুলকেও গ্রেফতার করা হয়।
কালাই থানার ইন্সপেক্টর আব্দুল মালেক বলেন, গ্রেফতারকৃত তানজিলা দীর্ঘদিন ধরে দলীয় ক্ষমতার দাপট দেখিয়ে বাবুল মিয়াকে নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিল। গোনপ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একডালা এলাকা থেকে তাদেরকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, তানজিলা বেগমের নামে ইয়াবা বিক্রয়, পরিবহন ও সেবন ছাড়াও বিভিন্ন অনৈতিক কাজের ফিরিস্তি এলাকার মানুষের মুখে মুখে ছিল।
বার্তাবাজার/এসজে