শেরপুরে অতিরিক্ত দামে মাস্ক বিক্রির করায় জরিমানা

শেরপুরে করোনাভাইরাস মোকাবেলায় চাহিদা বেড়েছে মাস্কের। সেই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী মাস্কের দাম নির্ধারিত মূল্যের চেয়ে বেশ বাড়িয়ে দিয়েছেন। ১২ মার্চ বৃহস্পতিবার রাতে গোয়েন্দা সংস্থার গোপন তথ্যের ভিত্তিতে শহরের তেরাবাজার এলাকার একটি দোকানে অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফিরোজ আল মামুন শহরের তেরাবাজার এলাকার জান্নাতি আতর হাউজে মাস্কের দাম বেশি নেওয়ার দায়ে প্রতিষ্ঠানের মালিক সজল মিয়াকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৯ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করেন। অভিযানকালে প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণসহ আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফিরোজ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর