চট্টগ্রামে চার ফার্মেসিকে জরিমানা

বানিজ্যিক রাজধানী চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে চার ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাত আটটার দিকে নগরীর বন্দর থানাধীন কলসি দিঘির পাড় ও দেওয়ান বাজার এলাকায় জেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক পরিচালিত অভিযানে বিক্রয় নিষিদ্ধ ওষুধ সংরক্ষণ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে চার ফার্মেসিকে বিভিন্ন ধাপে মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার।

শিরীণ আক্তার সাংবাদিকদের জানান, “দেশে করোনা আতঙ্ককে কেন্দ্র বিভিন্ন অসাধু ওষুধ ব্যবসায়ী মাস্ক ও স্যানিটাইজার লিকুইড অস্বাভাবিক চড়া দামে বিক্রি করছেন অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের পক্ষ হতে অভিযান চালানো হয়। অভিযানে মাস্ক ও স্যানিটাইজার লিকুইড চড়া দামে বিক্রির প্রমাণ না মিললেও চারটি দোকান হতে বিক্রয় নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। যেখানে বন্দর থানাধীন কলসী দিঘির পাড় এলাকায় হালিম মেডিকেল স্টোর নামে এক দোকানদারকে মেয়াদোত্তীর্ণ ও অনুনমোদিত ওষুধ সংরক্ষণ ও বিক্রির অপরাধে ৭০ হাজার টাকা জরিমানা সহ একই অপরাধের দায়ে চকবাজার থানাধীন দেওয়ান বাজার এলাকার আরো তিনটি ফার্মেসিকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।”

নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তারের নেতৃত্বে পরিচালিত অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন স্থানীয় থানা পুলিশ।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর