মাশরাফি-আশরাফুলকে নেতৃত্ব দিবেন সোহান

যারা ত্রিকেট বুঝেন, নিয়মিত ক্রিকেটের খোজ খবর রাখেন তাদের মনে হয়ত একটা প্রশ্ন কাজ করে। মাশরাফি কি এবারের প্রিমিয়ার লিগ খেলবেন?’ যারা একটু বেশি খোঁজ খবর রাখেন, তারা জানেন, মাশরাফির ছোট ভাইয়ের বিয়ে খুব শিগগিরই। তাদের জিজ্ঞাসা-‘মাশরাফি কি ছোট ভাইয়ের বিয়ের কারণে সব ম্যাচ খেলতে পারবেন?’

‘আবাহনী ছেড়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবে যোগ দিয়েছেন ম্যাশ। তাহলে কি এবার শেখ জামাল ধানমন্ডি ক্লাবের অধিনায়কত্ব করবেন ম্যাশ? নাকি আগেরবার যেমন মোসাদ্দেকের অধিনায়কত্বে আবাহনীর হয়ে খেলেছিলেন, এবারও তেমন কারো অধীনে খেলবেন নড়াইল এক্সপ্রেস?’

ঐ সব প্রশ্নর উত্তর খুঁজতে গিয়ে জানা গেছে, শেখ জামালের কাপ্তানিতে থাকছেন না নড়াইল এক্সপ্রেস। আগেরবারের মত এবারও অধিনায়কত্ব করবেন না। তার দল শেখ জামালের অধিনায়কত্ব করবেন জাতীয় দলের বাহিরে থাকা নুরুল হাসান সোহান।

এদিকে একই দলের হয়ে খেলবেন জাতীয় দলের আরেক সিনিয়র ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলও। অন্তত ২০ বছর ধরে ঢাকা লিগ খেলে ফেলেছেন মাশরাফি আর আশরাফুল। জাতীয় দলেও খেলেছেন এক যুগের বেশি সময়। তবে তারা দুজন একসঙ্গে ক্লাব ক্রিকেটে একই জার্সি গায়ে কখনো খেলেননি।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর