ভৈরবে সম্প্রসারণ মাঠ সফরে বাকৃবির শিক্ষার্থীরা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা দেশের ৮টি উপজেলায় সম্প্রসারণ মাঠ সফরে অংশ নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের আয়োজনে অনুষদের প্রায় ৩২০ জন শিক্ষার্থী এবছর এ শিক্ষা সফরে অংশ নেয়।

একটি গ্রুপের শিক্ষার্থীরা (৪১জন) এ শিক্ষা সফরের অংশ হিসেবে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায় অবস্থান করছে।

সোমবার (০৯ মার্চ) দুপুর ১২ টা ৩০ মিনিটে ভৈরব উপজেলা অফিসের সম্মেলন কক্ষে সম্প্রসারণ মাঠ সফর-২০২০ (ভৈরব উপজেলা) এর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়। এ মাঠ সফরের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সায়দুল্লাহ্ মিয়া।

ভৈরব উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলম শরীফ খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলার নির্বাহী অফিসার মিসেস লুবনা ফারজানা এবং সহকারী ভূমি অফিসার মিসেস হিমাদ্রি খিসা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপাজেলার সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মিজানুর রহমান।

সম্প্রসারণ মাঠ সফরে এসে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক জ্ঞান লাভ করা যায়। একটি উপজেলার সাংগঠনিক কাঠামো সম্পর্কে বিশদ ধারণা লাভ করা যায় এই মাঠ সফর থেকে। উপজেলার বিভিন্ন কর্মকর্তা, কর্মচারীর কার্যক্রম সম্পর্কে জ্ঞান লাভ সহ হাতে কলমে কৃষক পর্যায়ের মানুষের সাথে মেল বন্ধনের এক সুবর্ণ সুযোগ থাকে এখানে৷

ভৈরবে সম্প্রসারণ মাঠ সফরের কোর্স অর্ডিনেটর হিসেবে আছেন ভৈরব উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলম শরীফ খান। বাকৃবির কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. হাম্মাদুর রহমান এবং কৃষি সম্প্রসারণ বিভাগের প্রভাষক মো. নূরে আলম সরকার মিথুনের নেতৃত্বে এ শিক্ষা সফরটি সম্পন্ন হচ্ছে।

উল্লেখ্য, ৬ দিনের এই সম্প্রসারণ মাঠ সফরের আগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর