ময়মনসিংহ এনসিজেএ কমিটি গঠন সভাপতি : হারুন, সম্পাদক : শাহীদ
“সুখে দু:খে একসাথে” এই মুলমন্ত্র নিয়ে ময়মনসিংহ অঞ্চলে সংবাদ ভিত্তিক টেলিভিশনে কর্মরত সংবাদকর্মীদের নিয়ে ” নিউজ চ্যানেল জার্নালিস্ট এসোসিয়েশন (এনসিজেএ), ময়মনসিংহ বিভাগ, গঠন করা হয়েছে।
বৃহষ্পতিবার (১২ মার্চ) সময় টিভির সিনিয়র রিপোর্টার ও ময়মনসিংহ ব্যুরো প্রধান হারুনুর রশিদকে সভাপতি এবং যমুনা টিভির ময়মনসিংহ ব্যুরো প্রধান হোসাইন শাহীদকে সাধারন সম্পাদক করে দুই বছর মেয়াদে ১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির সাধারন পরিষদে রয়েছেন ময়মনসিংহসহ জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলায় সংবাদ ভিত্তিক টেলিভিশনে কর্মরত ৩৮জন সংবাদকর্মী।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ সভাপতি-রকিবুল হাসান রুবেল, স্টাফ রিপোর্টার, ডিবিসি (ময়মনসিংহ), যুগ্ম সম্পাদক- সৈয়দ নোমান, স্টাফ রিপোর্টার, নিউজ টোয়েন্টিফোর(ময়মনসিংহ), কোষাধ্যক্ষ- সুলতান মাহমুদ কনিক, স্টাফ রিপোর্টার, চ্যানেল টোয়েন্টিফোর (ময়মনসিংহ), দপ্তর ও প্রশিক্ষন সম্পাদক- আলপনা বেগম, সময় (নেত্রকোনা), প্রচার ও প্রকাশনা সম্পাদক- শুভ্র মেহেদি, ডিবিসি (জামালপুর) , সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক- মেরাজ উদ্দিন, ইনডিপেনন্ডেন্ট (শেরপুর)।
সদস্যরা হলেন- আবু সালেহ মোঃ মুসা, ইন্ডিপেনডেন্ট (ময়মনসিংহ), আনোয়ার হোসেন মিন্টু, চ্যানেল টোয়েন্টিফোর (জামালপুর), নুর মোহাম্মদ, সময় (কিশোরগঞ্জ), শফিক আদনান, এটিএন নিউজ (কিশোরগঞ্জ), লাভলু পাল চৌধুরী, ইনডিপেনডেন্ট (নেত্রকোনা), কামাল হোসেন, যমুনা (নেত্রকোনা), ইমরান হাসান রাব্বি, চ্যানেল টোয়েন্টিফোরে (শেরপুর) ।
বার্তা বাজার/এস.আর