মাইকিং করে করোনার ঔষধ বিক্রি, ২ জন কারাগারে

মহামারি করোনাভাইরাস নিয়ে সারা বিশ্বের চিকিৎসা বিজ্ঞানীরা আছেন ভীষন চিন্তায়। কার্যকরী কোনো ঔষধ খোঁজে না পাওয়ায় সারা বিশ্বে এখনও চলছে করোনাভাইরাস নিয়ে মাতম। অথচ বানাগ্লাদেশেই বিক্রি চলছে করোনার ঔষধ!

আশ্চর্য হলেও সত্যি। নেত্রকোনা জেলার কেন্দুয়ায় মাইকিং করে করোনার ঔষধ বিক্রির প্রচারণা করার সময় দুই যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে পাঠানো হয়ে ২ বছরের জন্য কারাগারে।

কথিত ডাক্তাররা হলো ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার আশরাফুল হায়দারের ছেলে রাশেদুল ইসলাম (৩৫) ও একই জেলার ঈশ্বরগঞ্জ থানার মধুপুর গ্রামের হাদিস মিয়ার ছেলে রুবেল (২৭)।

বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় কেন্দুয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম মোবাইল কোর্টের মাধ্যমে এ সাজা দেন।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেদুজ্জামান জানান, এই দুই যুবক উপজেলার প্রত্যন্ত অঞ্চল গন্ডা বাজারে করোনাভাইরাসের প্রতিষেধক পাওয়া যাচ্ছে বলে মাইকিং করে ওষুধ বিক্রি করছিল। খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে ছুটে গিয়ে তাদেরকে হাতেনাতে আটক করা হয়।

পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট আটককৃতদেরকে ভুয়া ঔষধ বিক্রি করে জনজীবনের ক্ষতি সাধণ করার অপরাধে দুই বছর করে কারাদণ্ড দেন। মূল হোতা রুবেলকে সশ্রম ও অপর জনকে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর