সিরাজগঞ্জে অর্থের প্রলোভনে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা, ধর্ষক পলাতক!

সিরাজগঞ্জের কামারখন্দে চতুর্থ শ্রেণীর এক শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগ উঠেছে মো. নজরুল ইসলাম (৩০) নামের এক যুবকের বিরুদ্ধে। এঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার ভদ্রঘাট উইনিয়নের কুটির চর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ওই যুবক পলাতক রয়েছে।

অভিযুক্ত মো. নজরুল ইসলাম উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের কুটিরচর মধ্যপাড়া গ্রামের মো. শহিদুলের ছেলে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কুটিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর এক শিশু শিক্ষার্থী বিদ্যালয়ে প্রবেশ করে। বিদ্যালয় প্রাঙ্গনে তাকে টাকার প্রলোভন দেখিয়ে বিদ্যালয়ের ২য় তলায় নিয়ে ধর্ষনের চেষ্টা করে। এ সময় ওই ছাত্রী চিৎকার করলে নিকটস্থ ও স্কুলের শিক্ষকসহ অন্যান্যরা এগিয়ে এসে অভিযুক্ত নজরুলকে হাতে নাতে ধরে ফেলে। পরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সহযোগিতায় তাকে ছেড়ে দেয়া হয়।

ভুক্তভোগী ওই ছাত্রীর বাবা বলেন, আমি আমার মেয়ের সাথে ঘটে যাওয়া বিষয়ে উপযুক্ত বিচার না পেলে আইনের আশ্রয় নেবো। আমি এই ঘটনার বিচার চাই।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মোছাঃ শামিমা ইয়াসমিন নজরুল ইসলামকে ছেড়ে দেয়া কথা অস্বীকার করে বলেন, অভিযুক্ত নজরুল ইসলামকে ঐ ছাত্রী দেখিয়ে দিয়েছে। আমরা তাকে চিনতে পেরে ধরে বিদ্যালয়ের অফিস রুমে নিয়ে আসি। কিছুক্ষণ থাকার পর নজরুলের অভিভাবকরা এসে বিচার দিবে বলে বলে স্বীকার করে। পরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও শিক্ষকরা অভিযুক্ত নজরুলের কাছে বিষয়টি শোনার জন্য ডাকতে গেলে সে পালিয়ে যায়। অপরদিকে মেয়েটি ধর্ষন চেষ্টার কথা শিকার করেছে।

এ ব্যাপারে বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি আব্দুর রহমান বলেন, ঘটনাটি শুনে আমি দ্রুত স্কুলে আসি। এসে দেখি অনেক লোকজন। তবে উভয় পক্ষের কাছে শুনে উপযুক্ত বিচারের ব্যবস্থা করা হবে।

এ প্রসঙ্গে কামারখন্দ উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মো. জুলহাস মুঠোফোনে জানান, এমন খবর পেয়ে বিদ্যালয়ে গিয়েছিলাম। বিষয়টি নির্বাহী অফিসার ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে অবগত করেছি।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর