এতিম শিশুকে ধর্ষণকারী নিজাম গ্রেফতার

জামালপুরে দ্বিতীয় শ্রেণির পিতৃহারা এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মুদি দোকানী নিজাম উদ্দিনকে (৫৫) গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে সদর উপজেলার নান্দিনা বাজার এলাকা থেকে অভিযুক্ত ধর্ষক নিজাম উদ্দিনকে আটক করে পুলিশ।

জামালপুর সদর থানার ওসি মো: সালেমুজ্জামান জানান, আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজার এলাকা থেকে অভিযুক্ত ধর্ষক নিজাম উদ্দিনকে (৫৫) আটক করে পুলিশ।

তিনি আরও বলেন, নিজাম উদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসার পর শিশু ধর্ষণের কথা স্বীকার করে নেয়। পরে ধর্ষণে অভিযুক্তকে বৃহস্পতিবারই আদালতে সোপর্দ করা হয়। ধর্ষিত ওই শিশুর ডাক্তা্রী পরীক্ষাও সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ৮ মার্চ বিকেলে জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের ভাটিপাড়া এলাকায় দ্বিতীয় শ্রেণির এতিম এক ছাত্রীকে সন্দেস ও আচার খাওয়ার কথা বলে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ধর্ষণ করে স্থানীয় মুদি দোকানদার নিজাম উদ্দিন।

বুধবার (১১ মার্চ) ছাত্রীর নানী বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ধর্ষণের বিষয়টি এলাকায় ফাঁস হয়ে যাওয়ার পর থেকেই নিজাম উদ্দিন পলাতক ছিলেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর