ধর্ষণের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই ছাত্রকে বুধবার (১১ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের শাহ্ মখদুম হল থেকে গ্রেপ্তার করে মতিহার থানা পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) তাদের কারাগারে পাঠানো হয়েছে।
ধর্ষণের দায়ে অভিযুক্তরা হলো লোক প্রশাসন বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের জাহিদ হাসান শোভন (২৬) ও সমাজবিজ্ঞান বিভাগের তরুন (২৫)।
জানা যায়, গত ১৫ই ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে ছাত্রীটি প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিলো। এ সময় পূর্ব পরিচয়ের সূত্র ধরে জাহিদ হাসান ওই ছাত্রীকে ফুঁসলিয়ে কাজলা এলাকায় ওর এক বোনের বাসায় নিয়ে ধর্ষণ করে। তরুন তখন সেখানে উপস্থিত ছিলো।
ধর্ষণের পর বিয়ের প্রলোভন দেখিয়ে মেয়েটিকে ভুলিয়ে রাখার চেষ্টা করলেও পরবর্তীতে টালবাহানা শুরু করে সে। অবশেষে গত বুধবার রাত ১০টার দিকে ধর্ষিতার বাবা বাদী হয়ে মতিহার থানায় জাহিদ ও তরুনের নামে ধর্ষণ ও ধর্ষণে সহযোগীতার অপরাধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন
মতিহার থানার ওসি এসএম মাসুদ পারভেজ জানান, ছাত্রীর বাবার করা মামলায় বুধবার রাতেই তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে দু’জনকে কারাগারে পাঠানো হয়েছে।
বার্তাবাজার/এসজে