করোনাভাইরাস : সুচিকিৎসা নিশ্চিতে সারাদেশে প্রস্তুত ১৪ হাসপাতাল

প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) সম্ভাব্য সংক্রমিত রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে রাজধানীসহ সারা দেশের ১৪টি হাসপাতাল প্রস্তুত রয়েছে। এসব হাসপাতালে এক হাজার ৩৫০টি আইসোলেশন শয্যা প্রস্তুত করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) স্বাস্থ্য অধিদফতরেরর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঢাকা মহানগরের ছয়টি হাসপাতালে ৪০০ শয্যা, চট্টগ্রাম মহানগরে দুটি হাসপাতালে ১৫০ শয্যা, সিলেট মহানগরীতে দুটি হাসপাতালে ২০০ শয্যা, বরিশাল মহানগরীতে দুটি হাসপাতালে ৪০০ শয্যা, এবং রংপুর মহানগরীতে দুটি হাসপাতালে ২০০ শয্যা প্রস্তুত রয়েছে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর