রাজধানীর রূপনগরে গতকালের আগুনে পোড়া বস্তির বাসিন্দাদের মধ্যে খাবার বিতরণ করেছে ঢাকা মহানগর বিএনপি। ঢাকা মহানগর উত্তর বিএনপির দফতর সম্পাদক আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।
আব্দুর রাজ্জাক বলেন, রূপনগর বস্তিতে আগুনে পুড়ে যাওয়া বাস্তুহারা অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসানের স্ত্রী ও পল্লবী থানা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী রিনা হাসান। এ সময় রূপনগর ও পল্লবী থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এসজে