করোনাভাইরাস: শ্রেণিকক্ষে প্রত্যাহিক সমাবেশ করবে স্কুল কলেজগুলো

করোনাভাইরাস সংক্রমণের কারণে স্কুল-কলেজের প্রাত্যহিক সমাবেশ বা এসেম্বলি, শ্রেণিকক্ষে আয়োজনের নির্দেশ দিয়েছে সরকার। এ ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাংস্কৃতিক, ক্রীড়া ও অন্যান্ন অনুষ্ঠান আয়োজন আপাতত বন্ধ রাখারও নির্দেশ দেয়া হয়েছে। বুধবার (১১ মার্চ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

নির্দেশনায় জানান হয়েছে, ‘মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন সকল অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সকলকে এ পরিস্থিতি মোকাবেলায় জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হলো।পুনরাদেশ না পাওয়া পর্যন্ত প্রাত্যহিক সমাবেশ শ্রেণিকক্ষগুলোতে আয়োজন করতে হবে। সেখানেই জাতীয় সঙ্গীত গাওয়াসহ অন্যান্য কার্যক্রম পরিচালিত হবে’।

এ ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের সাংস্কৃতিক, ক্রীড়া ও অন্যান্য জনসমাগমপুর্ণ অনুষ্ঠানগুলোর সূচি পুনর্বিন্যাস করে পরবর্তী সময়ে আয়োজনেরও নির্দেশ দিয়েছে মাউশি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর