জাতীয় পার্টিতে দুইয়ের বেশি পদে কেউ থাকতে পারবে না। তবে পার্টির চেয়ারম্যান জিএম কাদের দলীয় ক্ষমতাবলে যে কাউকে যেকোনো পদে দায়িত্ব দিতে পারবেন। বলে জানিয়েছেন দলটির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা। সাবেক চেয়ারম্যান এরশাদের বনানী কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় পার্টির প্রেসিডিয়াম কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
রাঙ্গা জানান, কেন্দ্রীয় কমিটি থেকে যারা বাদ পড়েছেন, তাদের পার্টিতে অন্তর্ভুক্ত করতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি আরও জানান, কেন্দ্রীয় কমিটিসহ দেশের সব কমিটি ২০ মার্চ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিনে মিলাদ মাহফিলের পাশাপাশি দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ এবং আলোচনা সভার আয়োজন করবে।
বার্তাবাজার/এসজে