প্রতিবন্ধী শিশুকে টয়লেটে নিয়ে গণধর্ষণ, আটক ২

দিনাজপুর জেলার হিলি বাজারে মানসিক প্রতিবন্ধী তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে বাবুল রবিদাস (৫২) ও পল্লব রবিদাস (১৯) নামে দুই ধর্ষককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলের দিকে হিলি বাজার থেকে তাদের আটক করা হয়।

আটক পল্লব জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার রামচন্দ্রপুর গ্রামের প্রেম কুমার রবিদাসের ছেলে ও বাবুল একই উপজেলার ভীমপুর গ্রামের শীবধারী রবিদাসের ছেলে। তারা দুজনেই হিলি বাজারে দীর্ঘদিন থেকে সেলুনে নাপিতের কাজ করে আসছিল।

হাকিমপুর থানার ওসি আব্দুর রাজ্জাক আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, গত সোমবার(৯ মার্চ) সন্ধ্যায় পল্লব ও বাবুল মিলে উপজেলার হিলি এলাকার জনৈক ব্যক্তির শিশু কন্যা (৮) কে হিলি বাজারের গোস্তাটির টয়লেটে মিথ্যা প্রলোভন দেখিয়ে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়।

বিষয়টি ধর্ষিতার মা লিখিতভাবে অবগত করেন উপজেলা নিবার্হী অফিসার আব্দুর রাফিউল আলমকে। পরে উপজেলা নিবার্হী অফিসার হাকিমপুর থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অবগত করলে দুই ব্যক্তিকে আটক করা হয়।

ধর্ষণের শিকার শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর আব্দুর রহিম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে ধষির্তার মা বাদি হয়ে হাকিমপুর থানায় ২ জনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর