ভেজালবিরোধী অভিযানে র্যাবের সম্পৃক্ততা নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে একটি জাতীয় দৈনিক পত্রিকার ভেজালবিরোধী প্রচারাভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। ভেজালবিরোধী অভিযান চালানোর জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিএসটিআই’সহ অন্যান্য সংস্থা আছে। এখানে র্যাবের কোন প্রয়োজন নেই বলে মন্তব্য তার।
মন্ত্রী আরও বলেন, র্যাব সবকিছু কেন করবে? র্যাব তো আর হলুদ না যে সব তরকারিতে দিবে। র্যাব আমাদের সহযোগিতা করবে যখন আমরা চাইবো।
বার্তাবাজার/এসজে